How To Calculate Electricity Bill? Bangla
আস্সালামু আলাইকুম,
আশাকরি ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে কারেন্টের এমন একটি বিষয় নিয়ে আলাপ করবো যা আপনাদের জীবনের আনেক বড় দু-একটা সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ।
আমরা বাসায় সবাই কারেন্ট ব্যবহার করি। করিনা এমন মানুষ হয়ত এখানে নেয়। আমাদের আজকাল কারেন্টবিল নিয়ে উৎকণ্ঠার সীমা নেয়। এতো বিল কি করে আসে! সামনের মাসে কত আসবে? কিচ্ছু বোঝার উপায় থাকে না। অনেক চেষ্টা করেও হয়ত অনেকে এর সমাধান বের করতে পারেন না। আজ আপনাকে কিছু জিনিস শেখাবো যাতে আপনি আপনার ঘরের কারেন্টবিল নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কোন্ ডিভাইজ(টিভি, ফ্যান, এসি, মোটর ইত্যাদি) এর মধ্যে কোনটি কতক্ষণ চালালে কত বিল আসবে এবং মাস শেষে কত বিল আসতে পারে শেখাবো আর আজ থেকেই অপনি অনায়াশে বের করতে পারবেন ইনশা আল্লাহ্।
চলুন শুরু করা যাক।
“ইউনিট(Unit), ওয়াট(watt)” শব্দগুলো শুনিনি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া মুসকিল। এই ইউনিট আর ওয়াটের খেলা যে বুঝতে পারবে সে অনায়াসে কারেন্টবিল বের করতে পারবে।
যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে লেখা থাকে ২০ ওয়াট, ৫০ ওয়াট, ১০০০ওয়াট ইত্যাদি। ১০০০ ওয়াটকে ১ কিলোওয়াটও বলে( 1KWh)। ওয়াট, আসলে বিদ্যুৎ পরিমাপের একক। যেমন ওজন পরিপাপের একক গ্রাম।
আমাদের বড়ি-ঘর-আফিস ইত্যাদির বলি হিসাব করা হয় এই ওয়াটরে উপর ভিত্তিকরে।
ওয়াট কিভাবে হিসাব করা হয়? ধরুন, আপনার ঘরে ১০০ ওয়াটের একটি বাতি💡 জ্বালালেন সেই বাতিটি দু’ঘন্টা জ্বললো। এখন কত ওয়াট কারেন্ট ব্যবহার হলো? আমি বলছি, ২০০ওয়াট।
ঠিক ধরেছেন।
তারমানে ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক যন্ত্র একঘন্টা ধরে চললে ১০০ওয়াট বিদ্যুৎ খরচ হয়। তাহলে যদি ৩ঘন্টা চলে??? একদম ঠিক চিন্তা করেছেন ৩০০ওয়াট বিদ্যুৎ খরচ হবে। আর ৫০ ওয়াটের কোন যন্ত্র ১ঘন্টা জ্বললে ৫০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। এভাবে যতক্ষণ চলবে সেটা হিসেব করতে হবে আরকি। ব্যাস!
ওয়াটের খেলাটাতো বুঝলেন এবার আসি ইউনিট কি জিনিস?
আমাদেরদেশে বিল হিসেব করা হয় ইউনিট এককে।
১০০০ ওয়াটকে এক ইউনিট বলে। যদি ১০০০ ওয়াটের কোনো যন্ত্র ১ ঘন্টা ধরে চলে তাহলে বিদ্যুৎ খরচ হবে ১০০০ ওয়াট বা ১ ইউনিট। তাহলে ১০০ ওয়াটের একটি যন্ত্র ২০ঘন্টা ধরে চললে (১০০x২০)= ২০০০ ওয়াট বা ২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
একদম সহজ তাই না? আমরা এখন প্রায় শেষ পর্যায়ে। চলুন ঝটপট একটা সহজ অঙ্ক করে ফেলা যাক।
আপনার ঘরে প্রতিদিন ৫০ওয়াটের ২টি বাতি ৫ ঘন্টা জ্বলে ও ১০০০ ওয়াটের একটি যন্ত্র ১ঘন্টা করে চলে তাহলে ১মাসে(১মাস=৩০দিন) বিদ্যুৎ খরচ কত হবে? এখানে ১ইউনিট=৭টাকা ধরা হলো।
সমাধান:-
বাতির হিসাব:-
৫০ ওয়াটের ২টি বাতি প্রতিদিন ৫ঘন্টা করে জ্বললে একদিনে বিদ্যৃৎ খরচ হয়= {(৫০ওয়াট × ২)×৫ঘন্টা} =৫০০ ওয়াট। সুতরাং ১মাসে বিদ্যুৎ খরচ হয়= (৫০০*৩০) = ১৫০০০ ওয়াট।
আমরা জানি,
১০০০ ওয়াট= ১ ইউনিট। সুতরাং ১৫০০০ ওয়াট = (১৫০০০÷১০০০)= ১৫ ইউনিট(মোট ওয়াটকে ১০০০ দিয়ে ভাগ দিলে মোট ইউনিট পাওয়া যাবে।যেহেতু ১০০০ ওয়াট = ১েইউনিট)।
যন্ত্ররে হিসাব:-
১০০০ ওয়াটের ১টি যন্ত্র প্রতিদিন ১ঘন্টা করে চললে ১মাসে বিদ্যুৎ খরচ হবে= (১০০০*৩০দিন)= ৩০০০০ ওয়াট। ১০০০ ওয়াট = ১ ইউনিট, সুতরাং ৩০০০০ওয়াট = (৩০০০০÷১০০০) =৩০ ইউনিট(মোট ওয়াটকে ১০০০ দিয়ে ভাগ দিলে মোট ইউনিট পাওয়া যাবে। যেহেতু ১০০০ ওয়াট = ১ইউনিট )।
তহিলে বাতি ও যন্ত্রমিলে মোট ইউটনট খরচ হয় ( ১৫+৩০) = ৪৫ ইউনিট।
১ ইউনিটের দাম ৭ টাকা হলে ৪৫ ইউনিটের দমি হবে (৪৫×৭) = ৩২৫ টাকা।
এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ঘরের বিদ্যুৎ বিলের খরচ বের করতে পারবেন।
যদি আপনাদের ঘরে মোটর থাকে এবং কোন যন্ত্রের গায়ে ওয়াট এর পরিবর্তে এ্যাম্প্যায়ার(Amp) লেখা থাকে সে ক্ষেত্রে হিসেবটা একটু ভিন্নহবে। সেটা অন্য একদিন করাবো।
কোনো কিছু যদি বুঝতে সমস্য হয় তহিলে কমেন্টে জানাবেন।
আজকের জন্য এতটুকুই।
আস্সালামু আলাইকুম
Amp ki?
ReplyDeletePls Post more informations like this. ❤️
ReplyDeleteThank ylou for this information...! ❤️
Wlcm brother. Thanks for appreciate me..❤️
Delete